ডুয়েটে আন্তঃ বিশ্ববিদ্যালয় ‘সিভিলাইজেশন’ অনুষ্ঠিত

১১ মে, ২০২৪ ২১:০০  

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স, স্টুডেন্ট চ্যাপ্টার ডুয়েটের উদ্যোগে আন্তঃ বিশ্ববিদ্যালয় মেগা ইভেন্ট ‘সিভিলাইজেশন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই ইভেন্টে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ডুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইভেন্টের ৯টি আলাদা সেগমেন্টে প্রতিযোগিতা করেছেন অংশগ্রহণকারীরা। ইভেন্টের বিচারকের দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের প্রেসিডেন্ট মার্সিয়া গিলডার্ট মর্ফি। ডুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ও  উপ-উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন, মোঃ দিদারুল আলম, অধ্যাপক ড. মোঃ তারেক উদ্দিন, অধ্যাপক ড. রাকিব আহাসান, অধ্যাপক ড. নজরুল ইসলাম, লে. ক. খন্দকার শাকিল আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অফিসার ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. নজরুল ইসলাম।